প্রকাশিত: ০৫ জুন, ২০২০ ১১:২৩:০৯
মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর প্রতিবাদে জ্বলে উঠেছে যুক্তরাষ্ট্র। চলমান ঐ প্রতিবাদ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের করা পোস্টটি টুইটারেও রয়েছে। কিন্তু তা এরই মধ্যে ‘আড়াল’ করে দিয়েছে টুইটার। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, টুইটটির মাধ্যমে ‘সহিংসতাকে মহিমান্বিত’ করা হচ্ছে। প্রশ্নবিদ্ধ ঐ পোস্টে ট্রাম্প লিখেছিলেন ‘ন্যাশনাল গার্ড পাঠানো হবে’ এবং সতর্ক করেন ‘যখন লুট শুরু হবে, তখন গুলি শুরু হবে।’ টুইটার পোস্টটির ব্যাপারে পদক্ষেপ নিলেও জাকারবার্গ পোস্টটিকে ফেসবুকে বহাল তবিয়তে রাখার সিদ্ধান্ত জানান।
জাকারবার্গের সঙ্গে বৈঠক শেষে তিন নাগরিক অধিকার নেতা মন্তব্য করেন জাকারবার্গ ভুল করছেন। বিবৃতিতে তারা বলেন, ‘ট্রাম্পের পোস্ট রাখার পক্ষে মার্ক যে ধারণাতীত ব্যাখ্যা দিয়েছেন তা নিয়ে আমরা হতাশ এবং বিস্মিত। ফেসবুকে একই ধরনের ক্ষতিকর ব্যাপার বলতে পারে এমন ব্যক্তিদের জন্য মার্ক খুব বিপজ্জনক নজির তৈরি করছেন।’ বিবৃতিতে স্বাক্ষর করেন ‘লিডারশিপ কনফারেন্স অন সিভিল অ্যান্ড হিউম্যান রাইটসে’র প্রেসিডেন্ট ভানিতা গুপ্তা, এনএএসিপি লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশনাল ফান্ডের পরিচালক-পরামর্শক শেরিলিন আইফল, কালার অফ চেঞ্জ প্রেসিডেন্ট রাশাদ রবিনসন।
বিবিসি
projonmonews24/maruf
আ’লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমাবাজি করেন
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে
এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি
গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার
যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে